r

প্রত্যেকটা পোষ্ট পড়ুন ধীরে ধীরে আর পড়া শেষে কমেন্স করুন

Tuesday, November 4, 2025

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাবির সাবেক শিক্ষার্থী

 ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাবির সাবেক শিক্ষার্থী

মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫ 

 

 ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল অনুপম কুমার পাল, বর্তমানে মুজতাবা রাহমান তাহমিদ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ২০১৯ সালে সরকারি এক হলফনামায় স্বাক্ষর করে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তবে সম্প্রতি তিনি তার সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রে নাম পরিবর্তনের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন। এরপর তার এই ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে।

 

















ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল অনুপম কুমার পাল। আর ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম মুজতাবা রাহমান তাহমিদ। জানা গেছে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি চাকরির জন্য চেষ্টা করছেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ।

তাহমিদ ওই হলফনামায় উল্লেখ করেন, ‘আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচণায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলামের সব নিয়ম-কানুন জেনে বুঝে এক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন এবং তার প্রেরিত রাসুল হযরত মুহাম্মদ (স.) এর ওপর বিশ্বাস স্থাপন করেছি। আমি ইসলামের সব বিধিবিধান পালন করছি। অনুপ কুমার পালের পরিবর্তে এখন থেকে মুজতবা রাহমান তাহমিদ সংশোধন করে নেব এবং এ নামেই এখন থেকে সব জায়গায় পরিচিত হব।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্বেচ্ছায় ও সজ্ঞানে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন সুভাষিণী রায় (৪৫) নামের এক গৃহবধু..!

 

গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্বেচ্ছায় ও সজ্ঞানে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন সুভাষিণী রায় (৪৫) নামের এক গৃহবধু..!

পোস্ট হয়েছেঃ ০৫:০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

 

 শনিবার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

সুভাষিণী রায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তারাকান্দার গ্রামের নগেন্দ্র রায়ের মেয়ে। তার নাম পরিবর্তন করে নূর জাহান রাখা হয়েছে।


 

 

 

 

 

 


আইনজীবী রাসেল মোল্লা জানান, নূর জাহানের বাবার নাম নগেন্দ্র রায় ও মায়ের নাম নয়নী বিশ্বাস। তিনি নিজ জ্ঞান ও ইচ্ছায় গোপালগঞ্জ নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সঙ্গে তার নাম পরিবর্তন করে নূর জাহান রাখা হয়েছে।

জানা যায়, সুভাষিণী রায় বা নূর জাহান ইসলাম ধর্মের মর্মকথা, তাৎপর্য ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত ১৫ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে তিনি এক মৌলভীর কাছে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুলুল্লাহ্’ মৌখিকভাবে পাঠ করে আন্তরিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেদিন থেকেই তিনি মনে প্রাণে ইসলাম ধর্ম পালন করে আসছেন।

Saturday, June 21, 2025

ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি



















 শনিবার, ২১ জুন, ২০২৫, ঢাকা

ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি

 

যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম  ধর্ম  গ্রহণের পর তিনি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ হেইগি নামের পরিবর্তে । মুসলিম ডেইলি তাদের ভেরিফাইড পেজ থেকে এক টুইট বার্তায় খবর জানিয়েছে।

 

ইসলাম বিষয়ে হেইগির আগ্রহ অনেক পুরনো। জানা যায়, আজ থেকে প্রায় ২০ বছর আগে তিনি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান পাদ্রির দায়িত্ব পালন করতে আগ্রহ পোষণ করেছিলেন। তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। ইসলাম ধর্ম গ্রহণকে নিজ ঘরে ফেরার মতো উল্লেখ করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো। অনেকটা যেন, আমি আবার নিজ বাড়িতে ফিরে এলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ফাদার হেইগির ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মুসলিম সম্প্রদায় তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখে করে নওমুসলিম আব্দুল লতিফ বলেন, ‘মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি।

২০০৩ সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে ২০১৭ সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজানিয়ানের হোলি রিজারেকশন মানাস্টেরি থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক-সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।


Monday, October 21, 2024

 

সম্প্রতি একজন মাওলানা রুহুল আমিন দ্বিতীয় বিয়ে করায় উনার প্রথম স্ত্রী উনাকে হ* ত্যা করে ফেলেছে, আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।

আপনারা নারীরা অবিবাহিত হন কিংবা বিবাহিত কখনোই নিজের স্বামীর ভাগ দিতে চান না, কখনোই না। সেখানে উনার স্ত্রী নিঃসন্তান ছিলো এবং উনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি পর্যন্ত দিয়েছে। তারপরে কেনই বা এই হ*ত্যা! আর যে আপুরা উদাহরণস্বরুপ পোস্টে করে নিজের পুরুষদের সাবধান করছো তাদের উদ্দেশ্যে বলি, ৪ টা বিয়ে করা জায়েজ যদি সামর্থ্য থাকে। যদি সে প্রথম বউয়ের সম্পুর্ণ হক আদায়ের পরে দ্বিতীয় বিয়ে করতে পারে শরয়ী মোতাবেক সেখানে বাধা দেওয়ার ক্ষমতা নেই। একাধিক বিয়ে বৈধ। এটা আপনাকে মানতে হবে। বিনা বাক্য ব্যয়ে মানতে হবে। কোনো যুক্তি-টুক্তি চলবে না। যারা একাধিক বিয়ে করে, তাদের দেখে নাক সিটকানো যাবে না। বলা যাবে না- "আরে ধুর! চরিত্র ভালো হলে কি আর দুই বিয়ে করে"! যদি বলে থাকেন, তাহলে নতুন করে কালিমা পড়ে নেন। কারণ আপনি কুফরি করেছেন। তাই এই ব্যাপারে দুঃখ প্রকাশ করা উচিত। মিমস বানানোর যুগে এই হ*ত্যার ব্যাপার টাকে আমরা সহজলভ্য না করি।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাবির সাবেক শিক্ষার্থী

  ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাবির সাবেক শিক্ষার্থী মঙ্গলবার , ০৪ নভেম্বর , ২০২৫       ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল অনুপম কুমার পাল , বর্তম...